উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৩ পূর্বাহ্ণ

“আমার মত ছেলে যেন কোনো পরিবারে না
জন্মে” চিরকুট লিখে যুবকের আত্মহত্যা।

কুড়িগ্রামের উলিপুরে বেকারত্বের হতাশায় আবুল কালাম
আজাদ (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) উলিপুরের দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ কাজের সন্ধ্যান করছিলেন। বিভিন্ন স্থানে চেষ্টা করেও স্থায়ী কোন কর্মসংস্থান না হওয়ায় তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

চিরকুটে তিনি লেখেন…

“প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মত পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মত ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মত ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করতে পারে এবং তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন