বেলকুচিতে রিও ক্লোথিং এর শো-রুম উদ্বোধন

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৪৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতীতে রেডিমেট পোশাক “রিও ক্লোথিং” এর শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার  দুপুরে বেলকুচি পৌর মুকুন্দগাঁতী বাজারের ইউসিবি ব্যাংকের সামনে এ শো-রুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিকতা শুভ সূচনা করা হয়। এখন থেকে এই শো-রুমে আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের রেডিমেট পোষাক পাওয়া যাবে।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রামানিক, বেলকুচি পরিবেশক সমিতির সভাপতি হাজী আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী নয়ন কুমার ঘোষ বলেন, আমাদের অঞ্চলের মানুষ ভালো পোষাক ক্রয় করার জন্য ঢাকা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে যান। এলাকার মানুষের কথা চিন্তা করে আধুনিক ও রুচিসম্মত পোশাক “রিও ক্লোথিং” পোশাকের শো-রুম দেওয়া হয়েছে। এই শো-রুম থেকে ক্রেতারা তাদের পছন্দের পোষাক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। 

তিনি বলেন, এখানে রুচিসম্মত সকল ধরনের পোষাক পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদানুযায়ী আমার আরও পোষাক সংযোজন করবো।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন