কুড়িগ্রাম-২ আসন সংসদ সদস্যের সাথে জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণ মানুষের মতামত অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২৭ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে সর্ব সাধারণের তথা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নিশ্চিত করতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩:৫০ মিনিটে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্যে ২৬, কুড়িগ্রাম-২ আসনের এমপি মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়। 

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ তাঁর বক্তব্যে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান, ​এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং নাগরিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার একটি উম্মুক্ত প্ল্যাটফর্ম। জেলার কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ছাত্র এবং ব্যবসায়ী- সকলের সরাসরি মতামত গ্রহণ করে তা নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করা হয়।​

তিনি বলেন, তৃণমূলের সমস্যাগুলো সরাসরি সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবো। এই পার্লামেন্টে জেলার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং কুড়িগ্রামে কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার সহ মতবিনিময় সভায় জনসাধারণের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। এমপি মহোদয় আশ্বস্ত করেন যে, সরকারি সকল প্রকল্পের সুবিধা যেন প্রকৃত হকদাররা পায়, তা এই “পার্লামেন্ট” তদারকি করবে।

আজকের এই সভায় মূল সুর ছিল কুড়িগ্রামের উন্নয়ন হবে কুড়িগ্রামের মানুষের সিদ্ধান্তে​জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জেলাকে একটি সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে রূপান্তর করাই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি বা হয়রানির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এবং পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা সহ কোনো বিপদে আইনি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন