পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পুরো রমজান জুরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ কর্মসূচির আওতায় প্রতি লিটার দুধ ৬৫ টাকা এবং প্রতি হালি (৪টি) ডিম ৩০ টাকা দরে দৈনিক ৫০ লিটার দুধ এবং ৫০০ টি ডিম বিক্রি করা হয়।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই বিক্রয় কার্যক্রমে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
তারা জানান, রমজান মাসে মানুষের খাদ্য চাহিদা বৃদ্ধি পায়। এ সময় বাজারে যাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি না ঘটে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা হাবিবুর রহমান বলেন, সরকারি এই উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে সহায়ক হবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:১৫ অপরাহ্ণ