বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় বেলকুচি পৌর এলাকায় মজা খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আমিরুল ইসলাম খাঁন আলিম।
শনিবার সকালে বেলকুচি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল পরিস্কার কর্ম সূচি উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রতীকীভাবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের সভাপতি শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ৫:৫২ অপরাহ্ণ