প্রকাশ্যে শহিদ মিনারে মাথায় গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গিয়েছে

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ১২:৫৮ পূর্বাহ্ণ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়। রাকিব ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫মার্চ) রাত সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের উপড়ে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার৷ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) এ ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার নাম সিহাব হোসেন। বাড়ি খুলনায় বলে জানা গেছে। অপরদিকে, মো. রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় থাকেন বলে জানা গেছে। তিনি পেশায় কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আহত রাকিবের বন্ধু মোঃ রনি জানান, রাতে রাকিব সহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপড়ে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পরে আছে। তার মাথায় গুলিবিদ্ধ সহ শরীরের একাধিক জায়গায় কুপানোর আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনতে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

রনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো.মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলিও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। আহত রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার মাথায় একটি গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন