বেলকুচিতে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৮:২৭ অপরাহ্ণ

বেলকুচিতে মুকুন্দগাতী থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি জনাব আফরিন জাহান এর নির্দেশনায় বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি  জনাব ইসরাত জাহান।

বুধবার সকাল ৬.৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে অপরূপা গাড়ি ৭০০ করে ভাড়া নেয়ায় অতিরিক্ত ৩০০ টাকা করে যাত্রীদের ফেরত দেওয়া হয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সুপারভাইজারকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়।এছাড়াও পিংকী গাড়ি ৫০০ টাকা করে নেয়ায় অতিরিক্ত  ১০০ টাকা যাত্রীদের ফেরত দিয়ে পিংকী গাড়ির সুপারভাইজারকে ২০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রত্যেক বাসের সুপারভাইজারকে বাসে দৃশ্যমান স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়। 

অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস,সিএনজিসহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, বেলকুচি নিয়মিতভাবে মোবাইল কোর্ট অব্যাহত রাখবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন