বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত: ইমামতি করবেন যারা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, প্রতিটি জামাতের জন্য নির্দিষ্ট ইমাম ও মুয়াজ্জিন নির্ধারণ করা হয়েছে।

নিচে বিস্তারিত তালিকা তুলে ধরা হলো-

★বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত সকাল ৭টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

★দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতির দায়িত্ব পালন করবেন।

★এদিন তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

★শনিবার সকাল ১০টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের চতুর্থ জামাত। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

★বায়তুল মোকাররমে সবশেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন