পদ্মায় বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৩

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ১১:২৫ পূর্বাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বৃহস্পতিবার (২৬ মার্চ) জানান, আজ সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেসময় তাৎক্ষণিক দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন