জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে অননুমোদিত মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এসব প্রতিরোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জসহ ৯টি জেলায় মোট ১৯টি ডিপোতে বিজিবি দায়িত্ব পালন করছে।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন