ইরানের খারগ দ্বীপে বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৯:৫৮ অপরাহ্ণ

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখান থেকে প্রায় ৯০ শতাংশ তেল বিদেশে পাঠানো হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার এই দ্বীপে হামলা বা দখলের হুমকি দিয়েছিলেন। তবে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্রাম্প গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ ধ্বংস করতে পারে।

সূত্র: সিএনএন

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন