সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ৭:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলের নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প।

আলোচনার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠানের ভেন্যুতে এ ঘটনা ঘটে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন