বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৮:৩১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি, অনিয়ম এবং বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন এ্যাসোসিয়েশন।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে বেলকুচি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে বিল্ডিং প্লান ও ডিজাইন অনুমোদনের নামে সাধারণ বাড়ির মালিকদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।

অভিযোগকারীরা বলেন, নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে অন্য কারোও ডিজাইন গ্রহণ না করে জোরপূর্বক সিন্ডিকেটের মাধ্যমে ভবনের প্লানের কাজ করানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ‘এতে সাধারণ মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পৌরসভার সেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। একইসঙ্গে বাড়ির মালিকদের ডিজাইনে সমস্যা ও ভয়ভীতি দেখিয়ে নানা অনিয়মের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও তোলা হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।’

এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন