পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৯:২১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন