কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা উগ্রবাদী শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ১২:৪৭ অপরাহ্ণ

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অপারেশনাল এলাকার ভেতরে থাকা ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ অবশেষে স্থানান্তরিত করতে কাজ করছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরই নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই মসজিদকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

গত মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদ পরিদর্শন করেন। বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটির প্রতিনিধিরা।

কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, বিমানবন্দরের ভিতরে এই মসজিদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি করছে। ফ্লাইট পরিচালনায় একাধিক সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এই বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদ ভেঙে ফেলার বিষয়টি শুধুমাত্র স্থানীয় কমিটির সিদ্ধান্তে সম্ভব নয়। তারা এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং জমিয়তে উলেমা-ই-হিন্দের মতো সংগঠনের মতামতের উপর নির্ভর করতে চায়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন