সিরাজগঞ্জে ঈদ উপলক্ষ্যে “সোশাল এইড”এর ব্যবস্থাপনায় কোরবানির গোশত বিতরণ

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১০:২৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেলজিয়াম ভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটি ও ইসলামিক রিলিফ, নেদারল্যান্ড এর অর্থ সহায়তায় সোশাল এইড এর ব্যাবস্থাপনায় তিনদিনব্যাপী কোরবানি’র গরুর গোশত (মাংস) বিতরণ করা হয়েছে।

ঈদের তিনদিন সিরাজগঞ্জ যমুনা নদীর পাড় পৌর এলাকার আমলাপাড়া ঈদগাঁ মাঠে, ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে, যমুনা নদী বিধৌত এলাকা সাহানগাছা, বাহুকা ও সয়দাবাদ সহ জেলার ৯’টি এলাকায় এবার ঈদের গত তিনদিনে হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩,১২০ পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানি’র গরুর গোশত (মাংস) বিতরণ করা হয়। 

উক্ত কোরবানির গরুর গোশত (মাংস) বিতরণ ও বাস্তবায়ন অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন, “সোশাল এইড” সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি মামুন ছালাম।

এ-সময় কারামা সলিডারিটি, এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলি সোহেল, প্রোগ্রাম অফিসার সন্তু, ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ (কপোত), সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন (প্রিন্স), পুলিশ ইন্সপেক্টর , টি.এম. আব্দুর রহমান, কবি ও ব্যবসায়ী সৌপ্তিক ছালাম, আমরা ৮৬ এস. এস.সি. ব্যাচ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মনজুর শাহীন, মোঃ আব্দুল হালিম, সোবায়দুল তিতু প্রমুখ।

সকল সুবিধা ভোগী নারী-পুরুষেরা কোরবানি’র গরু গোশত (মাংস) পেয়ে ভীষণ খুশি হয়ে সবাই বাড়ি ফিরেছেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন