সিরাজগঞ্জের বেলকুচিতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।
এসময় বক্তব্য রাখেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার (তদন্ত) কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলার উচ্চ মাধ্যমিক কর্মকর্তা এস. এম গোলাম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার মোট ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৫:৩৯ অপরাহ্ণ