রাজধানীতে ভূমিকম্প অনুভূত

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ১০:১৭ অপরাহ্ণ

রাজধানী ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

হঠাৎ এই কম্পনে রাজধানীর বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বা আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা বা মাত্রা ছিল ৪.০।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার (১৬ কিমি)। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল—রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন