রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬ । ১১:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’তে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে আইয়ুব আলী কবিরাজ (৬০) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিমখান ইউপির ১নং রতিরাম ওয়ার্ডের কন্যা (১২)কে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী(৬০) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।

পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল।

সেই সুবাধে আজ (বুধবার) দুপুরে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন