“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই, ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসন, রাজারহাট-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা তাসনিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবি-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিআরডিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ৪:০২ অপরাহ্ণ