সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি বিলে অভিযান চালিয়ে ২২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ জালগুলো উদ্ধার করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য উৎপাদনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
অভিযান শেষে জনসম্মুখে জব্দকৃত ২২টি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
এ সময় উপজেলা কর্মকর্তা মাসুদ রানা বলেন,মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ।

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১১:৫৩ অপরাহ্ণ