শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ।
এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে সন্দেহ পোষণ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে শিশির মনির লিখেছেন, “স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। তাহলে এত কথা লিখতে হলো কেন? তিনি নিজেই পদত্যাগপত্র লিখেছেন? নাকি তাকে দিয়ে এত কথা লেখানো হয়েছে? ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তিনি কী করেছেন সেটা লিখেছেন।
আবার তার ‘সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোন সাংবিধানিক সংকট ঘটেনি’-এর সঙ্গে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কী সম্পর্ক?”

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ১১:৪৮ অপরাহ্ণ