লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরীর পক্ষ থেকে ছাত্রদলের ফুটবল বিতরণ

স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৯:১৭ অপরাহ্ণ

মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায়, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। খেলার উপকরণ পেয়ে এসময় শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, বেলাল হোসেন ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন