ফেনী গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ অন্য বছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ এ ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এজন্য পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।
এদিকে এমন ধারাবাহিক ফলাফলে আনন্দিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। গত বছরও এ কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছিলেন।
তারেক চৌধুরী/এসএসএইচ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ২:৫১ অপরাহ্ণ