সিরাজগঞ্জে র্যাব-১২,এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, দুপুর ০১.৪৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ জাকস ফাউন্ডেশন এর সামনে ঢাকা হতে রংপুরগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০২টি প্রাইভেট কার এবং নগদ ৪,৮০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ হুমায়ূন কবির (৪২), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-নিমধি, ২। মোঃ আল আমিন (৩০), (ড্রাইভার), পিতা-মোঃ আলম, সাং-ইন্দ্রকুল, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৪। মোঃ ফরিদ (৩০), (ড্রাইভার), পিতা-মৃত শহিদুল্লাহ, সাং-দোইয়ারা একাতরী, থানা-শাহারাস্থী, জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সোমবার সকালে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ । ৯:১০ অপরাহ্ণ