অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় আ’লীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

মোঃ কুরবান আলী, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৩০ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন