বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: বৃদ্ধ গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ৫:৪৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুস সালাম (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার( ২০ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের আব্দুস সালাম কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ছাত্রীটি মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে মাদ্রাসার  উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলীর মুন্সী ছেলে আব্দুস সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করে আব্দুস সালামকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন