সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন- সদস্য সচিব মাহিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ জুন সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল-আমিন ও জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মুসা হাশেমী, মুসাব্বির হোসেনসহ অনেক নেত্রীবৃন্দ।
এনসিপি নেতা মাহিন সরকার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করেছিলাম এখনও করে যাচ্ছি।
তিনি জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা প্রশংসার করে বলেন এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিলো অপরসীম। অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরোও বলেন, আপনারাই জাতির বিবেক। সত্য তুলে ধরার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের পাশে চায় জাতীয় নাগরিক পার্টি।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ । ২:৫৪ অপরাহ্ণ