বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ীতে যুবকদের উদ্দোগে ঈদ পরবর্তী চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ জুন বিকালে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, ইন্জিনিয়ার মোঃ রুবেল প্রামাণিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব তালুকদার, আনিসুল হক সরকার, সুমন সরকার,হাজী আশরাফুল আলম সরকার, লাবু শেখ, নিদান প্রামাণিক প্রমুখ।
খেলা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন ফজলুল হক শেখ ফজল। খেলায় শাহাদাৎ একাদশ বনাম ফাহিম একাদশ অংশ নেয়। খেলায় শাহাদাৎ একাদশ ফাহিম একাদশ কে ৪- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে প্রধান মেহমান বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ৭:৫৬ অপরাহ্ণ