পবিপ্রবির শিক্ষক থেকেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে আবারো মানববন্ধন

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ । ১২:০৪ পূর্বাহ্ণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে লাগাতার মানববন্ধন ঘোষণা করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পবিপ্রবি’র রেজিস্টার (অ. দা.) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ডীন প্রফেসর ড. আঃ. লতিফ, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. জিল্লুর রহমান, প্রফেসর ড. আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রক্টর, ডীন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তাগন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভাইস -চ্যান্সেলর নিয়োগের দাবি করেন। বক্তাগন আরও বলেন, যদি পবিপ্রবি’র শিক্ষকদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেয়া না হলে তাকে কোনো প্রকার সহযোগীতা করা হবেনা বরঞ্চ আরো কঠোর ককর্মসূচী দেয়া হবে।

উল্লেখ্য যে এর আগেও গত ২২সেপ্টম্বর‌ও এক‌ই দাবিতে মানববন্ধন করেছেন পবিপ্রবি’র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্ধ এবং আগামিকালও এ কর্মসূচি চলমান থাকবে বলে বক্তারা জানান।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন