সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার ২ জুলাই সকালে বেলকুচি থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী পাবনা জেলার বেড়া উপজেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।
তিনি জানান, সকাল ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়।
অবস্থার অবনতি হলে রেফার্ড করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ