জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আজ সোমবার গণভবনে সংবাদ সম্মেলন করবেন- এমন খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরটি মিথ্যা।’
এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সোমবার দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন বলে খবর প্রচারিত হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে এমন খবরটি প্রচারিত হয়।
যেখানে দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে ওই সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা। অবশেষে গণমাধ্যমে প্রচারিত এই খবরটি সত্য নয় বলে নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১:৫৪ অপরাহ্ণ