আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী সফল করার লক্ষ্যে পাইকগাছা বিএনপি’র উদ্যোগে ৪ই আগস্ট সোমবার ট টার দিকে পাইকগাছা বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক এস এম মোহর আলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
আরো উপস্থিত ছিলেন, জিয়াউদ্দিন নায়েব, ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ, ওবায়দুল ইসলাম ডালিম, গাজী রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, প্রমুখ,
কেন্দ্র বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ও জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, তাদের সুস্থতায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।
আগামীকাল পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালি সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মোঃ ইসমাইল হোসেন, খুলনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ৯:১৬ অপরাহ্ণ