দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকবে ছাত্রদল: আকরাম আহমেদ

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ১২:০১ অপরাহ্ণ

গণ-অভ্যুত্থানের সম্মান অক্ষুণ্ণ রাখতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকবে ছাত্রদল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আকরাম আহমেদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের পানির ট্যাংকি মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারের সময়ে ছাত্রদল যেভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছে, ৫ই আগস্টের গনঅভ্যুত্থানে পরে দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, তাই ছাত্রদল রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে, সিট বানিজ্য, হল দখল করেছিল, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল। তাই ছাত্রদল এই নোংরা রাজনীতি বাংলাদেশে চায় না। ছাত্রদলে কোন চাঁদাবাজের যায়গা হবে না, সন্ত্রাসের যায়গা হবে না, মাদক সেবীদের যায়গা হবে হবে। ছাত্রদল করতে হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে।’

ছাত্রদলের এই নেতা বলেন, ‘আগামীর নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তাই ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে ধানের শীষের প্রতিকের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, ভালো ব্যাবহার করতে হবে। ছাত্রলীগ যে কাজগুলো করেছে সে কাজগুলো ছাত্রদল কখনো করি নি এবং করবেও না।’

আকরাম আহমেদ বলেন, বিগত স্বৈরাচারের সময়ে যারা রাজপথে ভুমিকা রেখেছিল, যারা কারাগারে গিয়েছে, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে মুল্যায়ন করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

এদিনের কর্মী সভায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন