২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করেছে পর্ষদ।
ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ কম।
ব্যাংকটি বলেছে, মূলত আমানতের ব্যয় বৃদ্ধি এবং খেলাপি বিনিয়োগের বিপরীতে উচ্চ হারে প্রভিশন রাখার কারণে নিট মুনাফা কমেছে।
ব্যাংকটি আরও জানায়, শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার প্রভিশন ঘাটতি রেখেই গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য তাদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ১২:০৯ অপরাহ্ণ