অন্তর্বর্তী সরকারের ১ বছরে বিক্ষোভ হয়েছে ১৬১৫ টি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১:৫৩ অপরাহ্ণ

দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের নাগরিকদের সকল দাবি-দাওয়া নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।

শফিকুল আলমের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে কেবল দাবি-দাওয়ার আন্দোলনের মুখোমুখি হতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এখন পর্যন্ত ১৬১৫টি বিক্ষোভের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রতিদিনের গড় ৪টি বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এই বিক্ষোভগুলোর অন্তত ৬০০টি শিক্ষা বিষয়ক ছিল।

তিনি আরও জানান, সরকার প্রতিটি পক্ষের সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে চেষ্টারত। অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজবাড়ীর ঘটনার সাথে সম্পর্কিত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিটি ঘটনার প্রেক্ষিতে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

প্রেস সচিব উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানের জন্য দুইটি কমিটি গঠন করা হয়েছে এবং বদলিকৃতদের পূর্বের স্থানে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাময়িক বরখাস্তদের পূর্বের পদে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। দেশের বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক সেবায় কোনও ধরনের ব্যাঘাত হলে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতার বিষয়ে সতর্ক করেন তিনি।

আরো উল্লেখ করেন, উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় আরো সক্রিয় হয়ে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক দলের মধ্যে ঐক্য বাড়ানোর আহ্বানও জানান।

রাজবাড়ীর ঘটনায় তিনি আরও জানান, সেখানে ৭ জন গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে ২ জন এলাকা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। নিহত ব্যক্তির নাম কাজী অপু, যিনি লাশ উত্তোলনের ঘটনা জড়িত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন