১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভিসি আমানুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ২:২৮ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ১৪ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ইউনিভার্সিটি অফ নিউ হেভেন’র আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। এ সময়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ইউনিভার্সিটি অফ নিউ হেভেন’র আমন্ত্রণে ১০ সেপ্টেম্বর হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিন বহিঃবাংলাদেশ ছুটিতে যুক্তরাষ্ট্র অবস্থান করবেন।

উপাচার্যের যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বলে এতে জানানো হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন