রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত

বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:১৭ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পান্থপথের পানি ভবনের পাশে মিছিলের প্রস্তুতিকালে নেতাকর্মীদের আটক ও ককটেল উদ্ধার করা হয়।

এদিকে ডিএমপির তেজগাঁও এবং শেরে বাংলা নগর থানা পুলিশও অনেককে আটক করেছে। ‎বিশেষ করে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আজ দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। যে স্পট গুলাতে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো সেখানে আমাদের অভিযান চলছে।

এদিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, পানি ভবনের পাশ থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে। তবে ককটেলের সংখ্যা এখনি জানানো যাচ্ছে না। উদ্ধার ককটেলগুলো একটি কার্টুনে ছিল।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন