অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ১২:৩৫ অপরাহ্ণ

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। (৪ অক্টোবর) শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
‎
‎আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন