রাজধানীতে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ১২:৫৯ অপরাহ্ণ

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নের অভিযোগে দলটির এবং এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন