বুদাপেস্টে ওয়াদিফার প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার নর্ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ১২:৫৫ পূর্বাহ্ণ

প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম জিতলেন মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। বুদাপেস্টে সিক্স ডে আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই নর্ম পেয়েছেন তিনি।

টুর্নামেন্টে ওয়াদিফা চতুর্থ স্থান অর্জন করেছেন। এই ইভেন্ট থেকে ওয়াদিফা ১৩০ রেটিং বাড়িয়েছেন। তার বর্তমান রেটিং ১৯৮৮।

অন্যদিকে ওয়াদিফার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অনূর্ধ্ব-২২৫০ রেটিং টুর্নামেন্টে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।

বুদাপেস্টেই গ্র্যান্ডমাস্টার্স দাবা বি-তে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা ৯ ম্যাচে সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন। গ্র্যান্ডমাস্টার্স দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ।

এছাড়া গ্র্যান্ডমাস্টার্স দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৮ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছেন। অসুস্থতার কারণে শেষ রাউন্ডে খেলেননি ফাহাদ।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান, বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, রামপুরা, ঢাকা-১২১৯। মোবাইল ঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন