যথাযোগ্য মর্যাদায় রাজারহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন।
শুভ সূচণার মাধ্যমে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে ছিলেন সমবায় অফিসার ও সাহিত্যিক অরুণ যদু।
উপজেলা সমবায় অফিসার জনাব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে “সাম্য সমতায়-দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সমুন্নত রেখে সভায় জোড়ালো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান মহোদয়, উপজেলা সমবায় অফিসার জনাব দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক – সাহিত্যিক সরকার অরুণ যদু ও রাজারহাট সমবায় বাজার সমিতি’র সভাপতি রবীন্দ্রনাথ রায় প্রমূখ।
সভার প্রারম্ভে এক বর্নাঢ্য রেলী বের করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরন করেন।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ১১:৩৩ অপরাহ্ণ