সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ

শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারাদিন বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। ভোরে সূর্য উদয়ের সাথে সাথে ইবি রোডস্থ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাশিম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

দুপুর বারোটার সময় দলীয় অফিসের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণদাস,জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। 

মাল্যদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতৃত্ববৃন্দ বলেনঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন।

এ ছাড়া সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদে সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন