ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৩:২৩ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা জেলার ডিসির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিউল আলম। এর আগে তিনি বরগুনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে ঢাকার ডিসি হিসেবে দায়িত্বরত তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ শফিউল আলম।

এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা ছাড়াও নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন