মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আটক

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১০:১০ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেল সহ মোঃ আব্দুর রহমান (৪৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের ৯ নং দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হল সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সে ভোলা জেলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন