সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেরশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ন মালাকারের সভাপতিত্বে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখরভাবে ইতি মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বেলকুচি চৌহালীতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন।
ইতিমধ্যেই দল নির্বাচনি ইশতেহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বচনে জয়ী হলে বেলকুচির মানুষের কর্মস্থনের জন্য একটি ইকোনমিক জোন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চর অঞ্চলের রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা সুব্যবস্তা করা হবে। বেলকুচির সোহাগপুর হাট মুকুন্দগাতী বাজার সংস্কারসহ মুকুন্দগাতী ও এনায়েতপুর কেজির মোড় দীর্ঘদিনের যানজট নিরসনের পরিকল্পনাসহ চৌহালী নদী ভাঙ্গন চরাঅঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান।
ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম আরও বলেন তিনি নির্বাচিত হলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের ব্যবসা বানিজ্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটারদের উপস্থিতি থাকবে সর্বাত্র সকলের অংশগ্রহণে মধ্য দিয়ে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ