ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা-৮ আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।’
পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে এবং ফল আটকে রাখা হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৪৭ পূর্বাহ্ণ