টাঙ্গাইলে ত্রীমুখী সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ডে ভ্যানের সাথে ট্রাক এবং প্রাইভেট কারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যান চালক আমির আলী (৪০) এবং শরিফ হোসেন (৪৫)।

এ ঘটনার ৩০ মিনিটের মধ্যে যমুনা সেতু পূর্ব থানায় ইনচার্জ এসে ট্রাক এবং প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর নিহত আমির আলীর পরিবারকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিহাতী ৪ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক ও গোহালিয়াবাড়ি ইউনিয়নের আমির মাওলানা শাহ্জাহান কবির সহ অন্যন্য নেত্রীবৃন্দ। নিহত আমির আলীর দুই সন্তানকে মাথায় হাত দিয়ে সান্তনা দেন খন্দকার আব্দুর রাজ্জাক।।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন