বেলকুচিতে মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাস এর উদ্দোগে দেশি বিদেশি বিভিন্ন দানশীল মানুষের নিকট থেকে ফেসবুকের মাধ্যমে সংগৃহিত টাকা দিয়ে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর খেয়া ঘাটে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে রমজান উপলক্ষে চাল,ডাল,চিনি লবন, খেজুর, সাবান গুড়ো দুধ,সেমাই,মুরগীসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস প্রমুখ।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫০ অপরাহ্ণ