ই’স’রা’য়ে’লি পর্যটককে দলবদ্ধ ধ”র্ষ”ণ, সঙ্গীকে হ/ত্যা: ভারতে ৩ জনের মৃ/ত্যু/দ/ণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:২৪ অপরাহ্ণ

ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। খবর এনডিটিভির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চে ধর্ষণ ও হত্যার এই ঘটনা সংঘটিত হয়েছিল।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মল্লেশ ওরফে হান্দিমাল্লা, সাই ও শরণাপ্পা।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরায় তুঙ্গভদ্রা খালের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি এক ইসরায়েলি পর্যটক, একজন হোটেল পরিচালক (নারী) ও তাদের তিন পুরুষ পর্যটক বন্ধুর কাছে টাকা দাবি করেন।

অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনজনকে খালে ফেলে দেওয়া হয় এবং দুই নারীকে যৌন নির্যাতন করা হয়। খালে ফেলে দেওয়া তিন পুরুষের মধ্যে দুজন সাঁতরে প্রাণে বাঁচালেও উড়িষ্যার এক পর্যটক পানিতে ডুবে মারা যান।

মামলার শুনানিতে আদালত এই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ হিসেবে অভিহিত করেছেন।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য আক্রমণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে এবং এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চের ওই ঘটনার পর ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আজ তাঁদের দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন